সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে খাদ্য নিয়ন্ত্রক অফিসের তথ্য ভান্ডার সামাল দিচ্ছেন নিরাপত্তা প্রহরী হুসাইন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ সলঙ্গায় দুর্গোৎসব দর্শনার্থীদের ভীড় সৌদিতে না নেওয়ায় নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় বাসাইলে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু আটঘরিয়ায় ১৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ রুহিয়ায় সনাতন ধর্মের ভক্তদের মাঝে বস্ত্র বিতরণ রাণীনগরে প্রধান শিক্ষকের নিয়োগ ও পদোন্নতি নিয়ে প্রশ্ন, বরখাস্তের পর পুনরায় যোগদান

বড়াইগ্রামে বাসের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১ জুন, ২০২০, ৭:৪৩ অপরাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সরকার (৬৫) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। সোমবার দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম সরকার গড়মাটি গ্রামের মৃত মকবুল হোসেন সরকারের ছেলে। তিনি সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী বলে জানা গেছে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, দুপুরে আব্দুস সালাম সরকার রাজাপুর বাজার থেকে খাদ্যসামগ্রী কিনে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন।

বাড়ির সামনে এসে পার্শ্ব সড়কে নামার সময় নাটোরগামী একটি দ্রুতগতির বাস পেছন থেকে মোটর সাইকেলসহ তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর