সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, জনতার হাতে আটক যুবক সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্ভোধন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক বান্দরবান সাঙ্গুতে নিখোঁজ পর্যটকের মরদেহ ২ দিন পর উদ্ধার অভয়নগরে মাদক-জুয়ার দখলে ভবিষ্যৎ: ঘরে ঘরে কান্না, রাস্তায় অপরাধ দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে রামগড়ে তিন দিনের ব্যবধানে দুই বাড়িতে চুরি বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে- আটঘরিয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি রুমা গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ’জাসহ ৩ জন আটক

রায়গঞ্জে এসএসসির ফলাফলে এবারও সেরা ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৩১ মে, ২০২০, ৮:২৩ অপরাহ্ন

কে, এম আল আমিন :

এক যুগেরও বেশি সময় ধরে এসএসসির ফলাফলে সেরা স্থান দখল করে আছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে ২০৬ জন শিক্ষার্থীর মধ্যে ৭৪ জন জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে সেরা হয়েছে প্রতিষ্ঠানটি। মাত্র ২ জন ফেল করলেও উচ্ছাসের কোন কমতি নেই। ভয়াবহ করোনার থাবাকে উপেক্ষা করে সন্তানের ফলাফল জানার জন্য হুমড়ি খেয়ে পড়েন অভিভাবকরা। সন্তোষজনক ফলাফলে অনেকেই খুশি হয়েছেন বলে দেখা যায়।

 

প্রতিষ্টানের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, মেধা ও মননশীলতার সঠিক প্রয়োগ সহ শিক্ষার্থী, অভিভাবকদের সাথে নিবিড় সম্পর্কের কারণেই প্রতি বছর সেরা হয়ে উঠছে প্রতিষ্ঠানটি। প্রতিটি শিক্ষার্থীর প্রতি নিরলস শ্রম রয়েছে এখানকার শিক্ষকদের। অমনোযোগীদের প্রতি কঠোরতা এবং প্রকৃত মেধাবীদের প্রতি আলাদা দৃষ্টি দেবার ফলেই এমন সেরা হয়েছে প্রতিষ্টানটি। যোগ্য প্রধান শিক্ষকের নির্দেশ বাস্তবায়নে কোন রকমের পিছপা হন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। নিয়মিত মনিটরিংয়ের জন্য রয়েছে আলাদা জনবল।

 

এখানে সুপার কম্পিউটার ল্যাব,রয়েছে সম্পুর্ণ ডিজিটাল ক্লাশ রুম সহ আধুনিক বিজ্ঞানাগার। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন আকন্দ বলেন, সঠিক দিক নির্দেশনা ফলো করা, ক্লাশ ফাঁকি না দেয়া, অভিভাবকদের সাথে যোগাযোগ রাখার ফলে প্রতি বছরই প্রতিষ্ঠানটি উপজেলার সেরা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে আছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর