বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সিরাজগঞ্জে করোনা আতংকের মাঝে আবারও বাল্যবিবাহের চেষ্টা, বন্ধ করলেন এসিল্যান্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৩০ মে, ২০২০, ৫:১৩ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে দিশেহারা, দেশব্যাপী যখন সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে ঠিক তখনও সিরাজগঞ্জ সদরের বহুলী ইউনিয়নের রতনী এলাকায় বাল্যবিবাহের আয়োজন থেমে নেই। ঠিক তেমনি শুক্রবার রাতে একটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

তিনি অষ্টম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন। শুক্রবার রাতে সিরাজগঞ্জ সদরের বহুলী ইউনিয়নের রতনী গ্রামে সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হন। তখন কনের বাড়ীতে কনে রতনী গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪) এর সাথে বাগবাটি ইউনিয়নের বেজগাতী গ্রামের তাত শ্রমিক (২৩) এর বিয়ের আয়োজন চলছিল।

কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক। অতঃপর ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে বর ও কনের ভাই প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। কনের মাতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর