মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৯ মে, ২০২০, ৫:২৬ অপরাহ্ন

কে,এম আল আমিন :

বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া উপজেলার ভদ্রকোল পূর্বপাড়া গ্রামে মদিনা খাতুন (৭) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ঐ গ্রামের আবু হাশেমের মেয়ে। পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বর আব্দুস সামাদ জানান, ঘটনার সময় মদিনা একাকী বাড়ির পাশে খালের পাড়ে আম কুড়াতে গিয়েছিল।

হঠাৎ পা ফসকে খালের পানিতে পড়ে ডুবে যায়। প্রতিবেশীরা খালে মদিনার লাশ ভাসতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়। পরে রাতে মদিনার লাশ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর