সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গায় মাংশ সমিতিতে ৩ লাখ টাকার গরু জবাই

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৫ মে, ২০২০, ৬:০৮ অপরাহ্ন

কে,এম আল আমিন :

কোরবানীর ঈদের মত ঈদুল ফিতরে মাংশ খাবে বলে প্রতি মাসে নিজ আয়ের কিছু টাকা জমায়েত করে নাম রেখেছে গোশত সমিতি। এভাবে সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের প্রায় গ্রামেই সমিতি করেছে রোজাদররা। সমিতিতে সারা বছরের জমায়েতকৃত টাকা দিয়ে গরু কিনে ঈদুল ফিতরের আগের দিন গরু জবাই করে ভাগ বাটোয়ারা করার ধুম পড়ে যায়। কোরবানীর ঈদের মত এবারেও মহামারী করোনাকে উপেক্ষা করে প্রতিটি গ্রামেই সমিতির গরু জবাইয়ের মাংশের ভাগ বাটোয়ারা চোখে পড়ার মত। এমন কোন গ্রাম নেই যে গ্রামে সমিতি করে ২-৪ টি গরু জবাই হয় নাই। সলঙ্গার বওলাতলা গ্রামের শিক্ষক আবুল কালাম,আইউব আলী, এরশাদ, হোসেন আলী সহ অনেকেই জানান, কসাইদের কাছ থেকে তো সারা বছর মাংশ কিনেই খাই।তবে সমিতির মাধ্যমে গরু জবাই করে রমজান শেষে বিকেলে পাড়া-গ্রামে সবাই একসাথে মাংশ কোটা বাছা আর ভাগ করার মজাই আলাদা। শাওপাড়া ও হাটিপাড়া গ্রামের মাংশ সমিতির কয়েকজন সদস্য এ প্রতিনিধিকে জানান,আমাদের সমিতিতে ক্ষুদ্র ব্যবসায়ী ও দিন মজুরের সংখ্যা বেশী। রমজানের ঈদে একসাথে মোটা অংকের টাকা দিয়ে মাংশ কিনতে পারে তারা।

তাই তাদের আয়ের কিছু কিছু টাকা গচ্ছিত করে মাস শেষে সমিতির ক্যাশিয়ারের কাছে জমা রাখেন। এতে তাতের তেমন কষ্ট মনে হয় না।আর বছর শেষে তারা অনায়াসেই পরিবার পরিজন নিয়ে সুখে ঈদ আনন্দ কাটাতে পারে। আর মাংশটা পাওয়া যায় নির্ভেজাল। এবারে মাংশ সমিতিতে সলঙ্গায় ৩ লাখ টাকার সর্ব্বোচ্চ দামে গরু কেনা হয়েছে বলে জানা গেছে, ধুবিল ইউপির চুনিয়াখাড়া গ্রামে। চুনিয়াখাড়া ও পাশের গ্রামের সহায়তায় রৌহাদহ আব্দুর রাজ্জাক মাস্টারের ফার্মের গরু ৩ লাখ টাকায় কিনে নেন তারা। এভাবে প্রতি বছর ঈদুল ফিতর এলেই সলঙ্গার পাড়া গ্রামে মাংশ সমিতি চাঙ্গা হয়ে যায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর