সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, জনতার হাতে আটক যুবক সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্ভোধন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক বান্দরবান সাঙ্গুতে নিখোঁজ পর্যটকের মরদেহ ২ দিন পর উদ্ধার অভয়নগরে মাদক-জুয়ার দখলে ভবিষ্যৎ: ঘরে ঘরে কান্না, রাস্তায় অপরাধ দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে রামগড়ে তিন দিনের ব্যবধানে দুই বাড়িতে চুরি বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে- আটঘরিয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি রুমা গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ’জাসহ ৩ জন আটক

তাড়াশে কৃষকের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই: ছুটে গেলেন চেয়ারম্যান বাবুল শেখ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৫ মে, ২০২০, ৬:১২ অপরাহ্ন

তাড়াশ, সিরাজগঞ্জ, প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে অগ্নিকান্ডে বসতঘর, অটোভ্যান, আসবাবপত্রসহ ধান ও চাল পুড়ে ছাই হয়ে গেছে। এ খবর পেয়ে তাৎক্ষনিক সেই বাড়িতে ছুটে যান তাড়াশ সদর চেয়ারম্যান বাবুল শেখ। আগুনে পোড়া নি:স্ব হয়ে যাওয়া পরিবারের পাশে দাড়ান ও নগদ আর্থিক সহযোগীতা করেন চেয়ারম্যান বাবুল শেখ।

ঘটনাটি ঘটেছে,সোমবার ভোররাতে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া হরিনাম পুকুরপাড়ার সেরাজুল ইসলাম সরকারের বাড়িতে। অগ্নিকান্ডে ওই কৃষকের একটি ঘর, আসবাবপত্র, ধান, চাল ও একটি অটোভ্যান পুড়ে যায়। এতে তার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ জানান, ঈদের দিনে এমন একটা দুর্ঘটনা, ওই পরিবারের ঈদ আনন্দকে মুর্হুতে বিষাদে পরিনত করে দিল। খবর পেয়ে ঈদের নামায় শেষে কৃষক সেরাজুল ইসলামের বাড়িতে যাই। সবকিছু পুড়ে গেছে এবং সেই সাথে সকল আনন্দ মাটি হয়ে গেছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমানও প্রায় দুই লক্ষ টাকা। এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ টাকা তুলে দেই। সরকারী এবং আমার ব্যাক্তিগত সহায়তা দেয়ার দেব। সেই সাথে অটোভ্যান কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান।

এ বিষয়ে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের টিম লিডার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ভোররাতে আগ্নিকান্ডের খবর পেয়ে একটি ইউনিট গিয়ে একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এতে তার প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি সাধন হয়েছে। কিন্ত অগ্নিকান্ডের সঠিক তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর