শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার চাষাভাদ্রা গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মানববন্ধন নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষ পূর্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল

চৌহালীতে আ’লীগ নেতা মীর মোশারফের দিকনির্দেশনায় শাড়ী ,লুঙ্গি বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৪ মে, ২০২০, ৪:২৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

মোঃ ইমরুল হাসান, করোনা সংকটে ঈদ উল ফিতরের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করার প্রয়াসে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নে কর্মহীন হতদরিদ্রদের মাঝে আওয়ামীলীগের ঢাকা বনানী থানা আ’লীগের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেনের দিকনির্দেশনায় ১০০ অসহায় পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি বিতরণ করা হয়। ২৪মে রবিবার সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে শাড়ী, লুঙ্গি বিতরণ করা হয়।

বিতরণী অনুষ্ঠানে ছিলেন ,খাষকাউলিয়া ছিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আশরাফ আলী , চৌহালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ -সভাপতি ও সাবেক ছাত্র নেতা আলমগীর হোসেন সিকদার,ইউপি সদস্য আব্দুল সালাম ও রাজু আহমেদ প্রমুখ ৷ তিনি বলেন, আপনাদের পাশে থেকে দেশ ও জনগণের কল্যাণে দীর্ঘদদিন যাবত থেকে কাজ করে যাচ্ছি। এলাকার গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছি। তাই আমার চাওয়া পাওয়ার কিছু নেই।

তিনি বলেন, রাজনীতির ঊর্ধ্বে থেকে আপনাদের মুখে হাসি ফোটাতে ও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বার বার আপনাদের পাশে ছুটে আসি। আপনাদের কল্যাণে পাশে থাকতে চাই। বিগত সময়ে আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও থাকব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর