বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উদযাপন দু”দিনের ব্যবধানে ফরিদপুরে আবারো ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুরিয়ে ধ্বংস নাগরপুরের ভাদ্রা ইউনিয়নে যুব জামায়াতের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত নাগরপুরে তীব্র নদী ভাঙ্গন অর্ধশত বসত বাড়ি,মসজিদ ও ফসলি জমি নদী গর্ভে বিলীন চাটমোহরে ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীকে কারাদণ্ড লামায় কোয়ান্টামের বৃদ্ধাশ্রমে বিরোধীয় জমি উভয় মধ্যো সমঝোতা একদন্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঈদের খুশি গরীবের মাঝে বিলিয়ে দিলেন গোবিন্দগন্জ হাইওয়ে থানা পুলিশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৪ মে, ২০২০, ৭:৩৬ অপরাহ্ন

কে,এম আল আমিন :

আসছে ঈদ,বইছে আনন্দ। প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী দায়িত্ব, অক্লান্ত পরিশ্রম আর নিরলস সেবা দানের জন্য এবারে পুলিশ বাহিনীর সদস্যরা পরিবার পরিজন নিয়ে সেই আনন্দ করতে পারছেন না। তাই তারা নিজেরা সেই ঈদের আনন্দ আর খুশি স্থানীয় জনগন,গরীব,দু:খী ও অসহায়দের মধ্যে বিলিয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাই মানবিক পুলিশ সুপার জনাব শহিদ উল্লাহ্,হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়ার তত্বাবধানে, সহকারী পুলিশ সুপার জনাব মো: রায়হান ইবনে রহমান ও মো: আব্দুল কাদের জিলানী,অফিসার ইনচার্জ ( ওসি) গোবিন্দগন্জ হাইওয়ে থানা,গাইবান্ধা ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায়, দু:স্থ ও গরীবদের মাঝে ঈদ উপহার সামগ্রী সেমাই,চিনি,দুধ,পোলার চাউল,সাবান বিতরন করেন।

রবিবার গোবিন্দগন্জ হাইওয়ে থানা মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায়দের মাঝে এ সব ঈদ উপহার সামগ্রী বিতরন করেন। বিতরণ কালে পুলিশ সুপার জনাব শহিদ উল্লাহ্ বলেন, দেশে মহামারী করোনার এই ক্লান্তি লগ্নে অভাবীদের পাশে সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। রাস্তায় অহেতুক ঘোরাফেরা না করে সরকারি নির্দেশ মেনে ঘরে থাকুন।

সামাজিক দুরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজে শুধু বাইরে চলাচল করুন। প্রাণঘাতী এ ভাইরাস থেকে মুক্তি পেতে পরিশেষে তিনি মহান আল্লাহ পাকের অশেষ রহমত ও সকলের সহযোগীতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর