সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গায় অসহায় ১৫০ পরিবারের মাঝে শাড়ী-লুঙ্গী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২০ মে, ২০২০, ৬:১০ অপরাহ্ন

কে,এম আল আমিন :

মহামারী করোনার এই দুর্যোগ মুহুর্তে এবং এলাকার গরীবদের মুখে হাসি ফুটাতে শাড়ী-লুঙ্গী বিতরণ করলেন সলঙ্গার ধুবিল ইউপির আমশড়া গ্রামের সমাজ সেবক ও জোড়পুকুর বাজারের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী নুরুল ইসলাম খোকন। বুধবার সকাল সাড়ে ৮ টায় আমশড়া গ্রামে তার নিজ বাড়ীতে ১৫০ জন অসহায়,দু:স্থ ও গরীবদের মাঝে যাকাতের এই শাড়ী-লুঙ্গী বিতরণ করেন।

যাকাতের কাপড় বিতরণ কালে উপস্থিতিদের উদ্দেশ্যে জনাব খোকন বলেন, আমি এলাকার গরীবদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।আমার ব্যক্তিগত অর্থে প্রতি বছরই রমজান মাসে এলাকার গরীবদের মুখে হাসি ফুটাতে যাকাত দেয়ার চেষ্টা করি। আমি একজন সাধারন ব্যক্তি হিসেবে এলাকার গরীবদের সাথে মিশে থাকতে চাই।

তিনি আরও বলেন,আমার বাবা সিরাজুল হক মাস্টার এলাকায় একজন সুপরিচিত ও সবার কাছে গ্রহনযোগ্য ব্যক্তি। তারই সুযোগ্য সন্তান হিসেবে আমার বাবার আদর্শে অনুপ্রানিত হয়ে জীবনের শুরু হতে বাকী সময় এলাকার মানুষদের সাথে মিশে থাকতে চাই।পরিশেষে তিনি তার ও তার পরিবারের সবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর