বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ পৌরসভার মাটি অবৈধভাবে বিক্রির দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ৭:৩১ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর ওয়াপদা এলাকায় কাটাখাল হতে অবৈধভাবে মাটি বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার গভীর রাতে এই দন্ডাদেশ দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার আঃ সাত্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর ওয়াপদা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় দেশীয় পদ্ধতিতে কাটাখাল হতে অবৈধভাবে দীর্ঘ দিন যাবৎ মাটি বিক্রি হচ্ছে এমন তথ্য ও দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।

এসময় অবৈধভাবে মাটি বিক্রির দায়ে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের মোঃ আবুল বাশার নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর