সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, জনতার হাতে আটক যুবক সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্ভোধন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক বান্দরবান সাঙ্গুতে নিখোঁজ পর্যটকের মরদেহ ২ দিন পর উদ্ধার অভয়নগরে মাদক-জুয়ার দখলে ভবিষ্যৎ: ঘরে ঘরে কান্না, রাস্তায় অপরাধ দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে রামগড়ে তিন দিনের ব্যবধানে দুই বাড়িতে চুরি বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে- আটঘরিয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি রুমা গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ’জাসহ ৩ জন আটক

নলকা ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জি.আর এর চাল বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ৭:৩৪ অপরাহ্ন

 শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৭নং নলকা ইউনিয়নে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে কর্মহীন ও দুস্থদের জন্য সরকারের বরাদ্দকৃত ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার জি.এর (বিশেষ বরাদ্দ) চাল বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ আঃ জব্বার এর সার্বিক তত্বাবধানে মঙ্গলবার (১৯ মে) সকালে ইউনিয়নের সাব অফিস সাহেবগঞ্জ বাজারে এই চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

সরেজমিনে গিয়ে ইউপি সচিব মোঃ আরিফুল ইসলাম এর সঙ্গে কথা বলে জানা যায়, নলকা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ আঃ জব্বার এর নেতৃত্বে ও সার্বিক দিকনির্দেশনায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে কর্মহীন হয়ে পরা ও দুস্থদের জন্য দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০কেজি করে বিশেষ বররাদ্দের (জি.এর) চাল বিতরণ করা হয়েছে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ধাপের সর্বমোট ৮৫০জন উপকার ভোগীর মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০কেজি করে এই চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

এবং চেয়ারম্যানের নেতৃত্বে ইউপি সদস্যদের মাধ্যমে তালিকাভূক্ত সকল উপকার ভোগীর বাড়িতে বাড়িতে এই চাল পৌঁছে দেয়া হয়। এসময় ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মজিবর রহমান, আঃ মান্নান, মোঃ শরিফুল ইসলাম, মোহাম্মদ আলী, আনিসুর রহমান, মোঃ ইউসুফ আলী, হাফিজুর রহমান, জুয়েল রানা প্রমুখ। এছাড়াও ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রায়গঞ্জের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর