শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

শার্শায় বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৮ মে, ২০২০, ৮:৫৯ অপরাহ্ন

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শায় মিজানুর রহমানের বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ৮টায় উপজেলার ঊলাশী ইউনিয়নের কাঠুরিয়া গ্রামে। এঘটনায় শার্শা থানায় একটি অভিযোগ দিয়েছে ভূক্তভোগী।মিজানুরের অভিযোগের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সিংগা গ্রামের মৃত. আব্দুস সোবাহানের ছেলে মিজানুর রহমান (৫২) দীর্ঘ ৭/৮ বছর ধরে ঊলাশী ইউনিয়নের কাঠুরিয়া গ্রামে ১৮ বিঘা জমি লিজ নিয়ে কুল চাষ ও সেখানে বসবাস করিয়া আসিতেছে।

ঐ গ্রামের মৃত. আব্দুস সাত্তারের ছেলে আমান (৪৫), মৃত. রব্বেল মিয়ার ছেলে মিলন হোসেন (৪৫), জাহাঙ্গীর হোসেনের ছেলে যথাক্রমে জব্বারুল (৪৫) ও জাহিদ (২২) দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শনপূর্বক চাঁদা দাবি করিয়া আসিতেছে। আজ সকালে আমান তার ব্যবỊত মোবাইল নম্বর থেকে সকাল সাড়ে ৭টায় হুমকী দেয়। আমার স্ত্রী অসুস্থতার জন্য আমি ক্লিনিকে থেকে ৮টার দিকে খবর পাই আমার বসতবাড়িতে উক্ত সবাই যোগসাজসে একত্রিত হইয়া আগুন লাগিয়ে দেয়। বসতবাড়িসহ অন্যান্য সবকিছু পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।

এব্যাপারে আমান বলেন, আমার নামে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তার ঘর পুড়েছে এটা সত্য। তবে কে বা কাহারা পুড়িয়েছে তা আমার জানা নাই। আমি মিজানকে ফোন দিয়ে সকালে একটি বিষয় জানতে চেয়েছিলাম মাত্র।

শার্শা থানার ইন্সপেক্টর (তদন্ত) ফরিদ ভূঁইয়ার কাছে বসতবাড়িতে আগুন দিয়েছে এ ধরণের কোন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এধরণের কোন অভিযোগ আমরা পাইনি। অভিযোগের বিষয়ে আবারও জানতে চাইলে বলেন, তার ঘরে আগুন লাগলে সকালে ফায়ার সার্ভিসের গাড়ি যাবে নিভানোর জন্য, পুলিশ যাবে সকাল বেলা। অভিযোগ পাইনি, পাইলে দেখব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর