শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

বেনাপোলে সরকারী ৩টি গাছ কেটে নিল প্রভাবশালীরা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৬ মে, ২০২০, ১০:২২ অপরাহ্ন

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ
  যশোরের বেনাপোল পোর্টথানাধীন বাইপাস সড়ক থেকে ৩টি মুল্যবান গাছ কেটে নিয়েছে প্রভাবশালীরা।এ  ঘটনায় বনবিভাগ কাউকে আটক বা গাছ উদ্ধার করেতে পারেনি। তবে পুলিশ অভিযুক্ত রাজু নামে একজনকে আটক করলেও প্রভাবশালীদের তদবীরে ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
শনিবার(১৬ মে) বিকালে বেনাপোল পৌর এলাকার ইরানী রাইস মিলের মালিক গাছ তিনটি কেটে নেয়।
এদিকে ইরানী রাইস মিলের মালিক অভিযুক্ত রাজু জানান, তিনি সমিতির লোকজনদের জানিয়ে মিলের রাস্তা বের করার জন্য গাছ কেটেছিলেন। গাছ তিনটা পোর্টথানা  পুলিশের জেম্মায় দেওয়া হয়েছে।
শার্শা উপজেলা বনবিভাগের কর্মকর্তা আব্দুল গনি জানান, গাছ কাটার বিষয়ে সমিতির লোকেরা তাকে আগে কিছু জানায়নি। পুলিশ বিকাল ৫ টায় গাছ কাটার ঘটনা তাকে জানায়। অফিসে জনবল কম থাকায় তিনি ব্যবস্থা নিতে পারেননি। আগামীকাল এলাকায় গিয়ে বিস্তারিত খোজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) জাকির হোসেন বলেন, লোকমুখে অভিযোগ পেয়ে অভিযুক্ত রাজুকে থানায় ধরে আনা হয়েছিল। পরে বনবিভাগের সাথে কথা বলে তাকে গাছের আর একটি অংশীদার সমিতির জেম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। গাছগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর