শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং  নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত  ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  ঈশ্বরদীর গোয়াল বাথান গ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার 

সিরাজগঞ্জে নতুন ৯করোনা আক্রান্তের মধ্যে ৩জন পুলিশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৫ মে, ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে একদিনে সর্বোচ্চ ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজন পুলিশ সদস্য ও দুজন স্বাস্থ্যকর্মী এবং একজন পৌরসভার কর্মচারী রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৮ জনে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সিভিল সার্জন ডাঃ মোঃ জাহিদুল ইসলাম নতুন করে ৯ জনের শরীরে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, আজ মোট ১৮৭ জনের নমুনা রিপোর্ট এসেছে। এর মধ্যে ৯ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। বাকী ১৭৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে কাজিপুরে ৫ জন, সদরের ৩ ও বেলকুচির ১জন রয়েছেন। কাজিপুরের ৫ জনের মধ্যে কর্মকর্তাসহ তিনজন পুলিশ সদস্য রয়েছেন। সিরাজগঞ্জ সদরে আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পৌরসভার স্বাস্থ্যকর্মী ও একজন পৌরসভার সহকারি কর আদায়কারী।

তিনি আরও বলেন, জেলায় মোট ৫৯৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৮৭ জনের রিপোর্টে আজ ৯ জন সহ মোট ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। অপরদিকে কাজিপুরে পিতা-পূত্রসহ আরও তিনজন আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহ ও ঢাকায় পরীক্ষার পর এদের করোনা শনাক্ত হয়। এ কারণে এ তিনজনের হিসাব সিরাজগঞ্জ স্বাস্থ্যবিভাগের কাছে নেই। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর