শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং  নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত  ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  ঈশ্বরদীর গোয়াল বাথান গ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার 

যমুনা হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ৫:২০ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের খাস বড়শিমুল এলাকায় যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এই দন্ডাদেশ দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মোঃ আঃ সাত্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়নের খাস বড়শিমুল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এ সময় দেশীয় পদ্ধতিতে যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে পূর্ব মোহনপুর গ্রামের মোঃ আবু বক্কর নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০” এর আওতায় জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর