শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

বউ বাজি রেখে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে আহত-২

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৩ মে, ২০২০, ১১:১৮ পূর্বাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

নাটোরে বউ বাজি রেখে মোবাইল ফোনে অনলাইনে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে ফিরোজা (৪৫) ও রেখা (৫০) নামে ২ নারী আহত হয়েছেন। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় সদর উপজেলার পার হালসা গ্রামের আশ্রায়ন প্রকল্পে এই ঘটনা ঘটে। বউ বাজি রেখে জুয়া খেলায় জড়িতরা হলো, শাজাহানের ছেলে আশিক (২৭) শুকুরের ছেলে মহসিন (২৫) শফি মন্ডলের ছেলে শহিদ (৩৫)।

তারা সবাই একই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় নাটোর সদর উপজেলার পার হালসার আশিক, মহসিন ও শহিদ নিজেদের বউ (স্ত্রী) বাজি রেখে মোবাইল ফোনে অনলাইন লুডু জুয়া খেলছিল। বউ বাজি রেখে জুয়া খেলার বিষয়টি জানাজানি হলে তাদের স্ত্রীরা এসে ঝগড়া শুরু করে দেয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে যে যার মতো বাড়ি চলে যায়। কিন্তু এর কিছুক্ষণ পরে রেখার ভাই রঞ্জু ও ছেলে রাকিব মিলে আশিকের বাড়িতে গিয়ে তার শ্বাশুড়ি ফিরোজাকে মারধর শুরু করে।

এতে তিনিসহ অপর আরো একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেখানে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর