সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

রায়গঞ্জে ভ্রাম্যমান অভিযানে মসলা মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২০, ১০:০৫ অপরাহ্ন

সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় রিকন মসলা মিলে ভেজাল বিরোধী অভিযানে সোমবার সকালে মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জানা যায়, ঐ মিলে এক ব্যবসায়ী মরিচ ভাঙ্গাতে গেলে মিল মালিক রফিকুল ইসলাম সুকৌশলে তার কাছে থাকা নষ্ট হলুদের গুড়া, নষ্ট ভুট্রা ও পচা চাউলের গুড়া মিশ্রিত করার সময় হাতে নাতে ধরা পড়ে ।

এলাকাবাসীর অভিযোগে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সুবীর কুমার দাস পুলিশের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে গুড়া মরিচ ও মসলায় ভেজালের প্রমান পাওয়ায় ভোক্তা অধিকার আইনের ৪২ ধারায় মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা সহ লাইসেন্স বাতিলের জন্য পৌর কাউন্সিলরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর