রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে রামগড়ে তিন দিনের ব্যবধানে দুই বাড়িতে চুরি বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে- আটঘরিয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি রুমা গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ’জাসহ ৩ জন আটক বাংলাদেশ স্বাধীনতার জন্য ভারত সাহায্য করেছে এর থেকে মিথ্যাচার হতে পারে না- ব্যারিস্টার শাহরিয়ার কবীর সিরাজগঞ্জ জজকোর্ট গেট হতে কড়িতলা পর্যন্ত নিজ উদ্যোগে দৃষ্টি নন্দন ফুলগাছ নিজহাতে রোপন করলেন হাজী মো: আব্দুস সাত্তার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী নাগরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন

সিরাজগঞ্জে মৃত নারীর ছেলে-মেয়ের শরীরেও করোনা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১১ মে, ২০২০, ৮:৪৪ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সেই নারীর (৫৩) ছেলে ও মেয়ের শরীরেও কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তবে একই পরিবারের বাকি তিন জনের নমুনা প্রতিবেদনে নেগেটিভ এসেছে। সোমবার (১১ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আলামিন হোসেন।

তিনি জানান, গত ৩ মে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া উল্লাপাড়ার ওই নারীর মেয়ের (১৯) শরীরে আগে থেকেই করোনা পজিটিভ ছিল। রোববার রাতে তার ছেলের (২২) নমুনা পরীক্ষা করা হলে তারও করোনা পজিটিভ এসেছে।

এদের দুজনকে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে কোভিড-১৯ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। তিনি আরও বলেন, ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মায়ের সেবাযত্ন করতে গিয়ে তার মেয়েও গত ২৭ এপ্রিল করোনায় আক্রান্ত হন। রোববার (০৩ মে) রাতে মারা যান ওই নারী।

সোমবার (০৪ মে) ভোরে নিজ বাড়িতে মরদেহ নিয়ে তথ্য গোপন করে উল্লাপাড়া পৌর এলাকার কবরস্থানে দাফন করা হয়। সেসময় অনেকেই তার জানাজায় অংশ নেয়। খবর পেয়ে ওই পরিবারের প্রত্যেকের নমুনা সংগ্রহ ও আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়। রোববার মৃত ওই নারীর ছেলের শরীরেও করোনা শনাক্ত হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর