শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

গুরুদাসপুরে আধাপাকা লিচু চড়াদামে বিক্রি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১১ মে, ২০২০, ১০:১৫ অপরাহ্ন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে বাগানের লিচু এখনও ভাঙতে শুরু করেননি চাষী ও ব্যবসায়ীরা। বিশাল বিশাল লিচু বাগান লাল, হলুদ আর সবুজ রংয়ে ছেয়ে গেছে। যেন লিচুর গায়ে রং লেগেছে। কদিন পরই বিভিন্ন জাতের টসটসে লিচু দেখে মন ভরে যাবে চাষীদের।

জানা গেছে, আর এক সপ্তাহ লাগবে লিচু পাকতে। তার আগেই কিছুসংখ্যক লোক আধাপাকা লিচু স্থানীয় চাঁচকৈড় মোকামে খুচরাভাবে বিক্রি করছেন। রমজান উপলক্ষে এই লিচু বিক্রি হচ্ছে চড়াদামে। বছরের প্রথম মৌসুমী ফল বিত্তবানরা সখের বশে কিনলেও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এই রসালো ফল।

দেখা গেছে, উপজেলার মোল্লাবাজার এলাকার শফিকুল ইসলাম মিন্টু ১শ’টির এক বোঝা লিচুর দাম হাঁকছেন ৫শ’-৬শ’ টাকা। চাঁচকৈড় বাজারে বেচতে আনা ওই লিচু কেনার আগ্রহ থাকলেও দাম শুনে ঘুরে যাচ্ছেন অনেকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর