বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার  প্রতিকূলতা পেরিয়ে মাল্টা চাষে সফল শারমিন, অনুপ্রেরণা ছড়াচ্ছেন গ্রামজুড়ে চৌহালীতে কালের সাক্ষী রেহাই পুকুরিয়া উত্তরপাড়ার জরাজীর্ণ কাঠের সাঁকো আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রুহিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরপুরে দুর্গা পূজার প্রস্তুতি পরিদর্শন করলেন এমপি  লাভলু

স্বেচ্ছাশ্রমে করোনা রোগীর চিকিৎসা সেবা প্রদানে  আগ্রহ প্রকাশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৮ মে, ২০২০, ১০:০৩ অপরাহ্ন

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা প্রদানে বেশিরভাগ চিকিৎসক ও নার্স যখন আতংকিত তখন ঠাকুরগাঁওয়ে একজন ডিপ্লোমা স্বাস্থ্য সহকারী স্বেচ্ছাশ্রমে করোনা রোগীর চিকিৎসা প্রদানে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছেন।তিনি বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ড. মাহফুজুর রহমান সরকারের কাছে এক লিখিত আবেদনে তার সেই আগ্রহের কথা ব্যক্ত করেন।
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বথপালিগাঁও গ্রামের মৃত- মোশারুল ইসলাম  কন্যা উম্মে কুলসুম মনি সিভিল সার্জন বরাবরে লিখিত আবেদনে জানান,তিনি রংপুর প্রাইম মেডিক্যাল কলেজ হতে ৩ বছর মেয়াদী কোর্সে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ড ডিপ্লোমা করেছেন এবং ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল হতে এক বছরের ইন্টার্নশীপ করেছেন।কাজেই স্বাস্থ্য সহকারি হিসেবে তার সকল প্রকার যোগ্যতা থাকায় তিনি তা কাজে লাগাতে চান।
কাজেই করোনার এই মহামারী কালীন সময়ে তিনি দেশের যেকোন কমিউনিটি ক্লিনিক,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে স্বেচ্ছাশ্রমে করোনা রোগীদের সেবা করতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করবেন।
অবশ্য জেলা সিভিল সার্জন তাকে আশ্বস্থ করেন যে,ঠাকুরগাঁওয়ে এখনো করোনার চিকিৎসা প্রদানে চিকিৎসকের সংকট নেই।যদি কখনো ওই অবস্থা তৈরী হয় তবে তাকে অবগত করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর