সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

করোনায় ২০ লাখ অসহায় পরিবারকে মাসে ২ হাজার টাকা করে দেবে সরকার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৮ মে, ২০২০, ৯:৪৩ পূর্বাহ্ন

চলনবিলের আলো অনলাইন ডেস্কঃ

করোনা মোকাবেলায় বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বাজার দরে টাকার অঙ্কে এর পরিমাণ ৪ হাজার ২৫০ কোটি টাকা। বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে ফিলিপাইনের ম্যানিলায় সংস্থাটির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। করোনা সংকট মোকাবিলায় এডিবির কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহযোগিতার অনুরোধের পরিপ্রেক্ষিতেই এ অর্থ অনুমোদন করেছে সংস্থাটি।

এডিবির অর্থে করোনাকালীন জরুরি সহায়তা হিসেবে প্রায় ২০ লাখ গরিব পরিবারকে মাসে ২৩ ডলার বা প্রায় ২ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া মাসে ২০ কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে ১০ লাখ পরিবারকে। সব মিলিয়ে এই কর্মসূচির আওতায় প্রায় দেড় কোটি মানুষ উপকৃত হবে। এই অতিরিক্ত ঋণ অনুমোদন বিষয়ে এডিবি’র প্রেসিডেন্ট মাসাটসুগেু আসাকাওয়া বলেন, করোনা দুর্যোগ কাটিয়ে উঠতে বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা পুনরুদ্ধারে এডিবি শুরু থেকেই দেশটির পাশে থেকে সহযোগিতা করছে।

এই ঋণ সেই সহযোগিতারই অংশ, যাতে এই দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরো বাড়ানো যায়। তিনি বলেন, আমরা উন্নয়ন সহযোগীসহ সকলেরই সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করছি। যাতে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সহায়তা করা যায় এবং গরিব মানুষকে সহযোগিতা করা যায়, বিশেষ করে যারা এই দুর্যোগে কাজ হারাচ্ছেন। এই ঋণ থেকে ১৫ মিলিয়ন গরিব মানুষ সহযোগিতা পাবে। দেশে দেশে করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় এডিবির গঠিত ২ হাজার কোটি ডলারের তহবিল থেকে এই অর্থ পাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশকে এই অর্থ সহায়তা দেওয়ার এডিবিকে ধন্যবাদ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে গত ২৮ মার্চ প্রথম দফায় ২ কোটি ৫৫ লাখ টাকা (৩ লাখ মার্কিন ডলার) ঋণ অনুমোদন দেয় এডিবি। ৩০ এপ্রিল দ্বিতীয় দফায় ঋণ অনুমোদন দেয় প্রায় ৮৫০ কোটি টাকা (১০০ মিলিয়ন মার্কিন ডলার)।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর