মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিরাজগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের এি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে লড়ছেন এম এ ওয়াহাব চৌহালীর রেহাই পুকুরিয়া আর্দশ কলেজ রাস্তা, চরম ভোগান্তি যমুনার ভাঙনে নদীগর্ভে আঞ্চলিক মহাসড়ক, পরিদর্শনে আব্দুস সালাম পিন্টু লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি   গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অভয়নগরে কাগজে স্ত্রী, বাস্তবে অসহায়, প্রবাসী স্বামীর সম্পদে বঞ্চিত এক নারীর কান্না যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, শাখারিয়ার ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর, স্বস্তি স্থানীয়দের মাঝে

মৌসুমীর নাম ব্যবহার করে ‘প্রতারণা’

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৬ মে, ২০২০, ৩:২০ অপরাহ্ন

চলনবিলের আলো অনলাইন:

মৌসুমীর নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেসইব দিয়ে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ আনলেন চিত্রনায়ক ওমর সানী। মঙ্গলবার নিজের ফেসবুক হ্যান্ডেলে ওমর সানী বেশ কয়েকটি ‘ফেইক’ অ্যাকাউন্টের স্থিরচিত্র প্রকাশ করেছেন। যেগুলো মৌসুমীর নামে খোলা হলেও আসলে নেপথ্যে রয়েছেন অপরিচিত কে, মৌসুমী নন।

এসব অ্যাকাউন্ট থেকে বিভিন্নজনের নিকট থেকে টাকা পয়সাও চাওয়া হচ্ছে বলে জানান ওমর সানী।  মৌসুমীর ভাবমূর্তি নষ্ট করতেই এমনটা করা হচ্ছে বলে দাবি ওমর সানীর।

ওমর সানীর প্রকাশ করা স্থিরচিত্রে মৌসুমীর নামে একটি ফেসবুক পেইজ দেখা যায় যেখানে প্রায় ৫৯ হাজার ফেসবুক ব্যবহারকারী লাইক দিয়েছেন। যা সত্যি একজন ব্যক্তির জন্য হুমকির বলে মনে করেন সাইবার ক্রাইমের কর্মকর্তারা।

ওমর সানী বলেন, ‘এর আগে আপনাদেরকে আমি জানিয়েছি, আপনারা যে স্টিল গুলি দেখতে পাচ্ছেন আরো অনেক আছে? এগুলো একটাও মৌসুমির আইডি নয়, পেজ নয়, অসংখ্য কমপ্লেইন আমার কাছে দিচ্ছে ,আমাদের ভক্তরা যে এখান থেকে টাকা চাচ্ছে বাজে মন্তব্য করছে এবং মৌসুমির ভাবমূর্তি নষ্ট করছে, যা কিছু করবেন নিজ দায়িত্বে করবেন ধন্যবাদ সবাই ভাল থাকবেন বাসায় থাকবেন।’

একটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে দাবি করে ওমর সানী বলেন, ‘প্রথম আইডিটা একসময় আমাদের কাছে ছিল কিন্তু দুই বছর যাবত আমাদের কাছে নেই এটা হ্যাক হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর