ক্সবাজার পৌরসভা ও আশপাশের ইউনিয়নকে সিটি করপোরেশনে উন্নীত করার জন্য সরকার তোড়জোড় শুরু করেছেন। গত ১ সেপ্টেম্বর সিটি করপোরেশনে সীমানা নির্ধারণের জন্য অধিকৃত স্থান ঘোষণা করা হলে কক্সবাজার সদর উপজেলা থেকে ভারুয়াখালী ও চৌফলদন্ডী ইউনিয়ন বাদ পড়ে যায়। পক্ষান্তরে রামু উপজেলার খুনিয়া পালং ও দক্ষিণ মিটাছড়ি ইউনিয়ন কক্সবাজার সিটি করপোরেশনের অধিকৃত জায়গায় স্থান পায়। সিটি করপোরেশনের অধিকৃত স্থান থেকে ভারুয়াখালী ও চৌফলদন্ডী ইউনিয়ন বাদ পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম, রাস্তাঘাটে ও চায়ের দোকানে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা জন্ম দেয়। পরবর্তীতে স্থানীয় এমপি জনাব লুৎফর রহমান কাজল তাঁর পার্সোনাল ফেইসবুক আইডি থেকে পোস্টের মাধ্যমে একমাসের মধ্যে আগ্রহী আশপাশের ইউনিয়নকে ডিসি বরাবর আবেদন ও গণশুনানিতে অংশগ্রহণ করার জন্য আহবান জানান। গতকাল সকাল ১০ টায় ভারুয়াখালীর নাগরিক ফোরামের নেতৃবৃন্দ ভারুয়াখালীকে কক্সবাজার সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার জন্য জেলা প্রশাসক জনাব আব্দুল মান্নানের নিকট আবেদন জমা দেন। জানা যায়, ভারুয়াখালীর নেতৃবৃন্দ তাদের আবেদনে উল্লেখ করেছেন কক্সবাজার শহর থেকে খুরুশকুলের উপর দিয়ে ভারুয়াখালীর দূরত্ব মাত্র ৮.৫ কিলোমিটার। ভারুয়াখালী ও খুরুশকুলের মধ্যে সেতু নির্মাণ একেবারে শেষ পর্যায়ে। সেতুটি নির্মিত হলে মাত্র ১৫ মিনিটে কক্সবাজার শহরে যাতায়াত করা যাবে। এছাড়া পৌরসভার মতো উৎস কর, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের করের আওতাভুক্ত ছাড়াও ভারুয়াখালী ইউনিয়নের জমি- জায়গা ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে মাননীয় জেলাপ্রশাসক থেকে অনুমতি নিতে হয়। উচ্ শিক্ষিতের হার, অর্থনৈতিক স্বাবলম্বী ও সম্ভাবনাসহ সিটি করপোরেশনে অন্তর্ভূক্তির নানা বিষয়ে যৌক্তিক বক্তব্য তারা আবদনে তুলে ধরেন। আবেদনের উপস্থিত ছিলেন এডভোকেট সলিম উল্লাহ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায় মাস্টার গোলাম কাদের, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট নেজামুল হক, অ্যাডভোকেট শওকত ওসমান, মোহাম্মদ ইসলাম
নওগাঁর রাণীনগরে স্কুল থেকে দোকানে খাবার জিনিস কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী (শিশু)। সোমবার সকালে উপজেলার পারইল বাজারে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায়
কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল,২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের
কক্সবাজার পৌরসভা ও আশপাশের ইউনিয়নকে সিটি করপোরেশনে উন্নীত করার জন্য সরকার তোড়জোড় শুরু করেছেন। গত ১ সেপ্টেম্বর সিটি করপোরেশনে সীমানা নির্ধারণের জন্য অধিকৃত স্থান ঘোষণা করা হলে কক্সবাজার সদর উপজেলা
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকায় সবজি চাষীদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সম্প্রতি এখানকার করলা ও বেগুন গাছ এক ধরনের ক্ষতিকর ভাইরাসের আক্রমণের শিকার হয়েছে, ফলে গাছে ধরেছে পচন। সরেজমিনে রুহিয়া এলাকার
রানাগাতী এলাকায় পড়ে ছিল বাহারুল মল্লিকের মরদেহ; মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ।যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী এলাকা থেকে গলাকাটা অবস্থায় বাহারুল মল্লিক (নাম স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত) নামে এক ব্যক্তির