শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
/ অন্যান্য
সংবাদ ডেস্ক: শীতকালে ত্বকের যত্নের পাশাপাশি হাত–পায়েরও যত্ন নিতে হবে। এ সময় ময়েশ্চারাইজ়ারের অভাবে হাত–পা হয়ে ওঠে শুষ্ক, খসখসে ও  প্রাণহীন। অনেকের হাতের ত্বকের চামড়াও ফেটে লাল হয়ে যায়। খসখসে কনুই বা গোড়ালি ফাটার সমস্যাও হয়। এ ছাড়া থাইরয়েড, ডায়াবেটিস, সিওপিডি, অ্যালার্জি ও ভিটামিনের অভাব শুষ্কতার অন্যতম কারণ। আসুন জেনে নিই শীতের ত্বকের কোমলতা ধরে রাখার করণীয় সম্পর্কে– ১. পায়ের রুক্ষতা শীতের সাধারণ সমস্যা। এ সমস্যা থেকে বাঁচতে পরিমাণমতো পাকা কলা, পাকা পেঁপে, আপেল, কয়েক ফোঁটা অলিভ অয়েল, সামান্য দুধের সরের মিশ্রণ লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন।  এর পর ধুয়ে ময়েশ্চারাইজ়ার লাগান। ২. হাত ও পায়ের চামড়ার খোসা উঠলে পরিমাণমতো ওটমিল গুঁড়ো, পাকা কলা, সামান্য মধু বা গ্লিসারিন, ডিমের সাদা অংশের সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। গোসলের আগে দুই হাতে ভালো করে তা মাখুন। শুকিয়ে গেলে হাত ধুয়ে ফেলুন। ৩. নখের কিউটিকল নরম করতে কিউটিকল ক্রিম বা অয়েল ব্যবহার করুন। হালকা হাতে এক ফোঁটা অলিভ অয়েল নখের চারপাশে ম্যাসাজ করে নিন। এতে নখের সৌন্দর্য বাড়বে। ৪. হাতের অতিরিক্ত শুষ্কতা দূর করতে পরিমাণ মতো সবেদা, কয়েক ফোঁটা মধু ও অলিভ অয়েল মিশিয়ে, হাতে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে নিন। ৫. শসার রস ত্বকের সুরক্ষায় ভালো কাজ দেয়। চায়ের লিকারের সঙ্গে শসার রস ও এক ফোঁটা কর্পূর মিশিয়ে ফ্রিজে রাখুন, যা হাতের টোনার হিসেবে কাজ করবে। ৬. অলিভ অয়েল ত্বকের জন্য খুবই উপকারী। রাতে ঘুমানোর আগে ময়েশ্চারাইজ়ার ছাড়া ক’ফোঁটা অলিভ অয়েল ব্যবহার করার সময়ে হাতের তালু, তালুর পেছন দিক, আঙুল ও কনুই পর্যন্ত ম্যাসাজ করুন। দেখবেন ত্বকের সতেজতা ঠিক থাকবে। ৭. করোনা আবহে অতিরিক্ত হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহারও রুক্ষ্মতার পরিমাণ বাড়িয়ে তুলেছে। স্যানিটাইজ়ার ব্যবহারের পর অবশ্যই হ্যান্ডক্রিম লাগান। আরোও পড়ুন...
কামরুজ্জামান কানু,জামালপুর: সদর হাসপাতালসহ জামালপুরের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি সেবা ব্যতীত সকল সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। এছাড়াও
মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান)প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভবনাময় পর্যটন এলাকা খ্যাত লামা উপজেলার সরই ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন চারবারের ইউনিয়ন আ,লীগের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার
শেখ আলী আকবার সম্রাট, যশোর: অভয়নগর উপজেলায় চলছে ৯ মাসের শিশু থেকে ১০ বছরের শিশু পর্যন্ত হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ কর্যক্রম কর্মসূচি। গেল ২১ ডিসেম্বরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন ড. মিঠুন মোস্তাফিজ। রোববার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন
মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “দুই সপ্তাহের বেশি জ্বর সম্ভবত কালা জ্বর”এই শ্লোগানকে সামনে রেখে, টাঙ্গাইলের গোপালপুরে কালাজ্বর নির্মূল কর্মসূচি উপর একদিনের অবহিত করণ সভা অনুষ্ঠিত। জাতীয় কালাজ্বর নির্মূল
এস.কে হিমেল,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে অনন্য অবদানের জন্য স্বীকৃতিস্বরুপ স্কাউটসের মেডেল অব মেরিট সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন উপজেলা স্কাউটস এর কাব লিডার রমানাথ রায়।
মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করার লক্ষ্যে বেনাপোলের বিশিষ্ট সমাজসেবক রমজান আলী টিকোর উদ্যোগে দিনভর মাস্ক বিতরণ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও বাজার