সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বুধবার (১ মে) সকাল ৭টার দিকে সিলেটের মোগলাবাজার থানাধীন প্যারাইচক পয়েন্ট এক অভিযান চালিয়ে ভারতীয় চিনির বড় একটি চালান জব্দ করেছে। এবং এসময় দুই চোরাকারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত চিনির বাজারমূল্য ১৬ লক্ষ ৫০ হাজার টাকা।
আটক দুই চোরাকারবারি হলেন-রাজশাহীর গোদাগাড়ি থানার শ্রীমন্তপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. তারিফ আহমদ (২৯) ও একই থানার কাপাশিয়াপাড়া গ্রামের মো. রৌশন আলীর ছেলে নূর জামাল (৩৮)।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ২৭৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ চিনি পরিবহন কাজে ব্যবহৃত ১ ট্রাক জব্দ করেছে পুলিশ।