রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের কল্যাণে মে দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছেন, আনোয়ারুজ্জামান চৌধুরী

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১ মে, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য জাতির পিতা তাঁর জীবনের বেশির ভাগ সময় ব্যয় করেছেন। বঙ্গবন্ধু মে দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছেন।
মহান মে দিবস উপলক্ষে বুধবার (১ মে) কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন এবং আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রর উদ্যোগে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এসব কথা বলেন।
সিসিক মেয়র আরো বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের পরিশ্রম ও ত্যাগ অনস্বীকার্য। শোষণহীন সমাজ গঠনে মালিক-শ্রমিক সম্মিলিতভাবে কাজ করতে হবে। শ্রমিকদের সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্যে  মহান মে দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মু. মাসুদ রানা, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি জাতির অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখতেন। শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে উন্নত কর্মপরিবেশ তৈরি করে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর সে স্বপ্ন পূরণে সবাইকে ভূমিকা রাখতে হবে।
মহান মে দিবসের আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসন এবং আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রর উদ্যোগে কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর