রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১ মে, ২০২৪, ৯:০৫ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে চিহ্নিত মাদক ব্যবসায়ী ওহিদুল ইসলাম(৪০) নামে একজনের বাড়িতে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। এব্যাপারে অভয়নগর থানায় মাদক ব্যবসায়ী ওহিদুলের নামে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত আনুঃ ১১ টার সময় অভয়নগর থানার অভিযানিক টিম মাদক ব্যবসায়ীকে গ্রেফতারী পরোয়ানা মুলে অটক করার উদ্দেশ্য গেলে ধুরন্ধর মাদক ব্যবসায়ীসহ পরিবারের সদস্যরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে রেখে যায়। সন্দেহ হওয়ায় পুলিশের অভিযানিক টিম স্থানীয় স্বাক্ষীদের সম্মুখে সেই ব্যাগ খুলে তারমধ্যে ১৫ বোতল অবৈধ ফেনসিডিল মাদক উদ্ধার করে। পরে অভয়নগর থানার এসআই (নিঃ) সাইফুল ইসলাম বাদি হয়ে ওই মাদক ব্যবসায়ী উপজেলার নওয়াপাড়া বুইকরা ড্রাইভারপাড়া গ্রামের মৃত- নূর ইসলামের ছেলে মোঃ ওহিদুল ইসলামের নাম উল্লেখ করে একটি মামলা করেন। যার অভয়নগর থানার মামলা নং ২/২৪ তাং ১/০৫/ ২০২৪ ইং। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, এক মাদক ব্যবসায়ীর ফেলে যাওয়া ব্যাগ থেকে ১৫ বোতল ফেনসিডিল মাদক উদ্ধার করা হয়েছে। এবিষয়ে নিয়মিত মাদকদ্রব্য আইনে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে আটক করার জন্য অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর