রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

ই-পেপার

টাঙ্গাইলে ছাত্রশিবিরের উদ্যোগে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ১ মে, ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ

টাঙ্গাইলে তীব্র তাপদাহে ক্লান্ত পথচারী,যাত্রী,শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবির।
সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মু.আনোয়ার হোসেন মতিউল্লাহ এর নেত্বত্বে জেলা দাযিত্বশীলদের  নিয়ে টাঙ্গাইল শহরে আগত যাত্রী,পথচারী,শ্রমিক,ছাত্র ও ব্যবসায়ীদের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
ছাত্রশিবিরের এমন উদ্যোগকে প্রশংসা ও সাধুবাদ জানিয়ে এক পথচারী জানান, প্রচন্ড রোদে আমরা যারা বাজার করতে এসে শরীর ঘেমে লবনাক্ত পানি বের হওয়ার কারনে ক্লান্তিবোধ করছি,এসময় শিবিরের নেতা কর্মীরা পানি পান করিয়ে আমাদের তৃষ্ণা মেটালেন। এটি একটি প্রশংনীয় ও মানবিক কাজ।
সুপেয় পানি ও স্যালাইন  বিতরণের বিষয়ে টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মু.আনোয়ার হোসেন মতিউল্লাহ জানান,তীব্র গরমে পথচারী,শ্রমিক ও ব্যবসায়ীদের তৃষ্ণা মেটাতেই এই আয়োজন।
তিনি আরও বলেন, যতদিন গরম থাকবে ততদিনই এই কার্যক্রম চলবে,ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান মোমিন,জেলা দাওয়া সম্পাদক দেওয়ান সাইফুল ইসলাম ফাহিম,জেলা সাহিত্য ও মিডিয়া সম্পাদক শামীম হোসাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর