রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

রাণীনগরে হিট স্ট্রোকে শ্রমিকের মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে অসহনীয় তাপপ্রবাহের মধ্য জমিতে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে রেজাউল ইসলাম (৪৬) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার পারইল ইউনিয়নের বড়গাছা গ্রামের সোলাকুরা মাঠে তার মৃত্যু হয়।
রেজাউল উপজেলার রঞ্জনিয়া গ্রামের কছির উদ্দিনের ছেলে।

রেজাউলের পরিবার সূত্রে জানা যায়, সকাল থেকে বড়গাছা গ্রামের সোলাকুরা মাঠে রেজাউল সহ বেশ কয়েকজন শ্রমিকরা এক ব্যক্তির জমিতে ধান কাটছিলেন। ধান কাটার পর জমি থেকে ধান বহনের জন্য দুপুরের দিকে রেজাউল ধানের ভার বাধছিল। এ সময় তিনি হিট স্ট্রোক করে মাটিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর