রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে করতোয়া কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস এর শাখা অফিস উদ্বোধন

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১২:৩২ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে জরুরী টাকা, চিঠিপত্র ও মালামাল আদান-প্রদান করতে করতোয়া কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস এর শাখা অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার ফকিরগঞ্জ বাজার (গার্লস স্কুল রোড) সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আনোয়ার সাদাত স¤্রাট ফিতা কেটে করতোয়া কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস এর শাখা অফিসের শুভ উদ্বোধন করেন। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ও জেলা পরিষদের সদস্য কমলেশ চন্দ্র ঘোষ। আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ার সাদাত স¤্রাট শাখা অফিসটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা সহ পরামর্শমূলক বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, করতোয়া কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস এর রংপুর বিভাগের জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ,উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান গোলাপ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার,অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী মোঃ আজিজুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, শাখা অফিসের স্বত্বাধিকারী আলহাজ¦ আবুল কালাম আজাদ। এই শাখা অফিসটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আটোয়ারী মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ আইনুল হক ছালেহী। এ সময় ব্যবসায়ী ,শিক্ষক, সাংবাদিক, সুধিজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর