মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রাজশাহীতে মাদক বিক্রিকালে আওয়ামী লীগ নেতার ভাই গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

রাজশাহী মহানগরীতে মাদক বিক্রির সময় পুলিশ হাতেনাতে গ্রেফতার করেছে থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ভাই পরিতোষ ঘোষকে।
গতকাল ১৩ মার্চ বুধবার রাতে নগরীর লক্ষীপুর মোড় থেকে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ গ্রেফতারকৃত পরিতোষ ঘোষ মহানগরীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষের আপন ভাই।তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইং সূত্রে জানা যায়,মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে পুলিশ রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ে অভিযান পরিচালনা করে পরিতোষ ঘোষকে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত পরিতোষ নগরীর কুমারপাড়া এলাকার জিতেন্দ্রনাথ ওরফে ভবানী ঘোষের পুত্র।তার সহোদর একই এলাকার বাসিন্দা শ্যামল কুমার ঘোষ বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।ভাইয়ের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে পরিতোষ মাদক ব্যবসা করে আসছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
এর আগে বুধবার রাত পৌনে ১০ টায় বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকায় পৃথক অভিযানে আরও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নাজমুল ইসলাম ও মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর