মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পাবনায় বিদেশি রিভালবারসহ ৫ যুবক গ্রেফতার

শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

পাবনা সদর থানা পুলিশের অভিযানে একটি রিভালবার,দুই রাউন্ড গুলি এবং ধারালো অস্ত্রসহ ৫ যুবক গ্রেফতার।
পাবনা বাংলাবাজার এলাকায় সদর থানা পুলিশের অভিযানে একটি বিদেশী রিভালবার,দুই রাউন্ড গুলি এবং ধারালো অস্ত্রসহ ৫ যুবক আটক করেছে পাবনা সদর থানা পুলিশ।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। এর আগে রবিবার রাতে শহরের দক্ষিণ রামচন্দ্রপুরের বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পাবনা পৌর এলাকার দিলালপুর কফিলউদ্দিন পাড়ার মোঃ ইমরান হোসেনের ছেলে আফনান আহমেদ আবির (২০), শালগাড়িয়া শাপলা প্লাস্টিক গলি এলাকার মো. নুরুজ্জামানের ছেলে ইসতিয়াক জামান নূর (২০), দক্ষিণ রামচন্দ্রপুর পলিথিন রোড এলাকার মনিরুজ্জামান মনিরের ছেলে মিজানুর রহমান নাঈম (২০), মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে আবু হুরায়রা জনি (২০) এবং শান্তিনগর এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে রাফসান আবির (২৪)।
সদর থানার ওসি রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার পলিথিন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভালবার, দুই রাউন্ড গুলি, হাত কুড়াল, দুইটা টিপ চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের অধিকাংশ একাধিক মামলার আসামি। তারা শহরে প্রায় সময়ই বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করে থাকে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে তাদের কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর