মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঝিকরগাছায় পুলিশের অভিযানে মাদকসহ ১৫জন আসামি আটক

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: 
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

যশোরের ঝিকরগাছা থানাধীন এলাকা থেকে ১৩জন গ্রেফতারি পরোয়নাভুক্ত আসামি ও দুইজনকে মাদকসহ আটক করেছে পুলিশ।
 
সোমবার রাতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ ঝিকরগাছা থানার বিভিন্ন এলাকা থেকে তাদের কে আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, মোঃ মোহব্বত শেখ, আকলিমা বেগম, শাহানাজ পারভীন, মোছাঃ ইরানী খাতুন,  রিনা (৩৯), রাশিদা বেগম, মোঃ মশিয়ার রহমান বিশ্বাস, মোঃ জুয়েল রানা, রনজু মিয়া, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আজিজুর রহমান @ রাব্বী, মোঃ আমির হোসেন, আরিফুর রহমান বাপ্পি, শওকত আলী(৬০), মোঃ নূর বক্স(৫৬)।
 
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, সংগীয় ফোর্স নিয়ে কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করি। এদের বাড়ি ঝিকরগাছা থানার বিভিন্ন এলাকায়। এ সময় ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটক আসামীদের বিশেষ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর