মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আশুলিয়ায় স্ত্রীকে হত্যার ৯ দিন পর স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪

রিপন মিয়া, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

সাভারের আশুলিয়ায় স্ত্রীকে হত্যা করে আত্মগোপনে থাকার ৯ দিন পর স্বামী শেখ রাব্বীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। র‍্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বী স্বীকার করেছেন পরকীয়ার সন্দেহেই স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন তিনি। গ্রেপ্তারের পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করে র‍্যাব।
রবিবার (২১ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার আসামীকে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার (২০ জানুয়ারি) যশোরের মনিরামপুর থানার রহিত শেখপাড়া এলাকা থেকে শেখ রাব্বীকে গ্রেফতার করে র‍্যাব-৪ ও র‍্যাব-৬ এর যৌথ অভিযানিক দল।
গ্রেফতারকৃত শেখ রাব্বী সাতক্ষীরা জেলার তালা থানার মহল্লাপাড়া গ্রামের শেখ মনিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় ছিলেন গাড়ির চালক। হত্যাকান্ডের শিকার সুমাইয়া খাতুন খুলনা জেলার পাইকগাছা থানার মালথ গ্রামের মো. মনির উদ্দিন মোড়লের মেয়ে। তিনি একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ৩ বছর আগে তারা প্রেম করে বিয়ে করেছিলেন। তারা দুজনেই আশুলিয়ার জিরাবো এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
র‍্যাব জানায়, গত ১১ জানুয়ারি দুপুরে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শেখ রাব্বী সুমাইয়ার গলা টিপে শ্বাস রোধ করে মৃত্যু নিশ্চিত করে। পরে বাসায় তালা দিয়ে কৌশলে পালিয়ে যায়। ঘটনার পরের দিন গত ১২ জানুয়ারি নিহত সুমাইয়া খাতুনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন নিহতের বড় ভাই মো. মোশারফ হোসেন মোড়ল।
র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার লে কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন রাব্বী। কারণ হিসেবে স্ত্রীর পরকীয়ায় জড়িত থাকার কথা বলেছেন। এ নিয়েই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হত।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, আসামীকে আদালতে পাঠানো হয়েছে। তাঁর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর