মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

পাবনাতে যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে ১৩৬০ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা (খ ) সার্কেল ঈশ্বরদী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, ভোলা জেলার চরফ্যাশন থানাধীন পশ্চিম ওয়াজপুর গ্রামের মোঃ আব্দুর রব বারীর ছেলে। মাদক ব্যবসায়ী আবু তাহের। গতকাল (১৪ জানুয়ারি) রবিবার সন্ধ্যা ৭ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা (খ ) সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে রেডি পার্টি গঠন করে পাবনা সদর থানাধীন বাঙ্গাবাড়িয়া বাজারস্থ আব্দুল হাই মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে কাশিনাথপুর হতে পাবনা গামী একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো- ব- ১৪- ৫১১০ উত্তরণ নামীয় বাসের গতিরোধ করে বাসের মধ্যে যাত্রী বেসে বসা মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে মাদকসহ আটক করা হয়। তার নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ১৩৬০ পিস উদ্ধার করে উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর