মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বাগাতিপাড়ায় হেরোইনসহ কথিত সাংবাদিকের ভাই মাইনুল আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ কথিত সাংবাদিক মিজানুর রহমানের সহোদর (ভাই) মাইনুল ইসলামকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ রেইডিং টিম। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তাইজুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া মডেল থানাধীন মাড়িয়া সরকারপাড়া গ্রামে মাইনুলের নিজ বাড়ি থেকে ১ গ্রাম হেরোইন ও আলামতসহ তাকে আটক করে। সে একই গ্রামের সাজদার রহমান বাগুর ছেলে ও মিজানুর রহমানের ছোট ভাই। সরেজমিনে গিয়ে জানা যায়, মাইনুল একাধিক মামলার আসমি, তার ভাই কথিত সাংবাদিক ও মানবাধিকার কর্মী মিজানুরের আশ্রয় ও প্রশ্রয়ে দৈর্ঘদিন ধরে মাদক ও নারী এনে দেহ ব্যবসা করে এলাকার উর্তি বয়সী তরুণদের এইসব অপকর্মের সাথে আসক্ত করাতেন। উক্ত অপকর্ম থেকে অর্জিত অর্থের নির্দিষ্ট পরিমাণ টাকা মিজান নিয়ে থাকেন বলে দাবি করেন স্থানীয়রা। বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাইনুলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর