মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুরে মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

মোঃ নুর আলম,গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মোঃ আবু বক্কর সরকার ও গোপালপুরের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মোঃ নাজমুল হাসান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করার সময় বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র ও বহনকারী একটি মাইক্রোবাস চালকসহ আটক করেছে র‍্যাব-১৪ (সিপিসি-৩) এর সদস্যরা।
বুধবার সন্ধ্যা ৭টায় গোপালপুর মেইন রোডের আমতলা থেকে জব্দকৃত অস্ত্র তালিকায় রয়েছে ১টি রামদা, ৫টি চায়নিজ তলোয়ার, ১৪টি বল্লম, ৯টি ষ্টিলের পাইপ।
এঘটনায় চালকসহ অজ্ঞাতনামাদের আসামি করে, র‍্যাব-১৪ এর এসআই(সঃ) মো. আব্দুল মান্নান বাদী হয়ে গোপালপুর থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, মোবাইল কোর্ট চলাকালে রেজিঃ নং ঢাকা মেট্রো চ-১১-৭৩৮২ নোহা গাড়িকে থামার জন্য সংকেত দিলে, গাড়ি থেকে নেমে অজ্ঞাত ২/৩জন দৌড়ে পালিয়ে যায়। এসময় গাড়ির চালক গোপালপুর পৌর শহরের ভূঞারচক মহল্লার মো. লোকমান হোসেনের পুত্র মো. মনির (২৫)কে আটক করে র‍্যাব সদস্যরা।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, এঘটনায় র‍্যাব বাদী হয়ে গোপালপুর থানায় একটি মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর