মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বেনাপোলে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

 যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ১০ গ্রাম হেরোইনসহ মো. মাসুম বিল্লাহ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
বুধবার দুপুরে বেনাপোল সাদিপুর গ্রামে টুকুর বাড়ি থেকে হেরোইনসহ মাসুম বিল্লাহ কে হাতে নাতে আটক করা হয়। এসময় সাদিপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে টুকু পালিয়ে যেতে সক্ষম হয়।
 
আটক মাসুম বিল্লাহ বেনাপোল নামাজ গ্রামের হাফিজুর রহমানের ছেলে। 
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তারা নিজ বাড়ীতে সংরক্ষণ করে অন্যত্র সরবরাহের পরিকল্পনা গ্রহণ করছে। পরবর্তীতে টুকুর বাড়িতে অভিযান পরিচালনা করে মাসুম বিল্লাহ কে ১০ গ্রাম হেরোইন সহ হাতেনাতে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী টুকু পালিয়ে যায়।
 
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, মাদক বিক্রির সময় হাতে নাতে একজন কে আটক করা হয়। এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীকে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর