মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মানিকগঞ্জের ঘিওরে ২ নারীকে গণ ধর্ষণ মামলায় ৭ জন আটক

মানিকগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

মানিকগঞ্জের ঘিওরে দুই চাচাতো বোন গণধর্ষনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী নারী বাদী হয়ে  মঙ্গলবার (০৫ ডিসেম্বর )সকালে ঘিওর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।মানিকগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে ও ধর্ষণের শিকার ২ জনকে মেডিকেলে পাঠানো হয়েছে।  অভিযুক্ত ১ জন ও অজ্ঞাত আরও ৩/৪ জনকে আটকের চেষ্টা চলছে বলেও জানান,ঘিওর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা)  ওসি মোঃ আমিনুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ হৃদয় খান (২২), মোঃ সোহেল রানা (২৫) মোঃ শাহ আলম (২৫, রনি মিয়া (২০),হাসান আলী (৪৫), ফয়সাল বেপারী (২০), তামিম(২৬), ছাকিদ হোসেন (৩০)। তারা সবাই ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
ঘিওর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি আমিনুর রহমান আজকের সংবাদকে জানান,মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঘিওর ও মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ভুক্তভূগী ও মামলার এজাহার সুত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার খলসী গ্রামের ৩৫ ও ২৬ বছর বয়সী দুই চাচাত বোন একটি অটো রিকশা যোগে সোমবার সন্ধ্যায় ঘিওর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বরংগাইল- দৌলতপুর আঞ্চলিক মহাসড়কের তেরশ্রী মোড় নামক স্থানে পৌঁছালে অটো চালক তাদের নামিয়ে দেয়। তারা গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে পাঁয়ে হেঁটে কিছু দূর যাওয়ার পর রাস্তা থেকে কয়েকজন যুবক ভুক্তভোগী এক নারীর মোবাইল নাম্বার চায়। নাম্বার না দেওয়ায় জোরপূর্বক তাদের ফোন, স্বর্ণের চেইন ও টাকা হাতিয়ে নেয়। এর পর ভুক্তভোগী দুই নারীকে জোরপূর্বক রাস্তার পার্শ্বে একটি ভুট্টা ক্ষেতে ৮ জনে দল বেঁধে ধর্ষণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর