মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বেনাপোলের বালুন্ডা গ্রাম হতে ১৬টি তাজা ককটেল উদ্ধার

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের একটি পুকুরের পাশ থেকে ১৬ টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শনিবারদ (১৮ নভেম্বর) দুপুরে ককটেলগুলো উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, তাদের কাছে গোপন একটি খবর আসে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারের পশ্চিম পাশে বালুন্ডা-বারপোতা সড়কে একটি পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল পড়ে রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই শংকর কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। দীর্ঘক্ষণ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত ১৬টি ককটেল কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। কে বা কারা ককটেল গুলো রেখেছে তদন্তপূর্বক জানা যাবে বলে জানায় পুলিশ।
 
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, “এলাকা বাসির মাধ্যমে খবর পেয়ে ককটেল গুলো উদ্ধার করা হয়েছে। তদন্ত করে উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর