মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

জামালপুরে রাতে ডাকাতি প্রস্তুতির পূর্বে তিন ডাকাত আটক

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

জামালপুর মেলান্দহ উপজেলায় রাতে ডাকাতির প্রস্তুতির সময় তিন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  পুলিশ বাদী হয়ে তাদের নামে মামলা দিয়ে আদালতে পাঠায়। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাহাডিপটল এলাকায় ডাকাতির প্রস্তুতির পূর্বে সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তালা ভাঙার সরঞ্জামাদী সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মাদারগঞ্জ উপজেলার বিল্লাল হোসেন (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাবুল (৩৪) ও ঘাটাইল উপজেলার শহীদুল (৪০)। পুলিশ সূত্রে জানা গেছে, রোরবার মধ্যরাতে পাহাড়ীপোটল নামক এলাকায় কয়েকজন ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশের হাতে আটক হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র রাম দা, ছু,রি, তালা খোলার রড পাওয়া যায়। পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ  দেলোয়ার হোসেন, বলেন ডাকাত দলের ৩ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা করা হয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, চুরির ছিনতাইয়ের,মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর