মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটঘরিয়ায় বয়লার মুরগির বাচ্চা মারা যাওয়া ৫ লাখ টাকা ক্ষতি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

মাসুদ রানা আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলার নরজান গ্রামে আসলাম হোসেনের দুই হাজার বয়লার মুরগির বাচ্চা হঠাৎ করে মারা যাওয়ায় তার ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। গত কয়েক দিনে ২০/২৫ দিনের বয়লার মুরগির বাচ্চা মারা যাওয়ায় তার ব্যাপক ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে।

সরজমিনে জানা গেছে, উপজেলার একদন্ত ইউনিয়নের নরজান গ্রামের মৃত নুর বক্্র মল্লিকের ছেলে আসলাম দীর্ঘ দিন ধরে বয়লার মুরগির ফার্মের ব্যবসা করে আসছে। সে উপজেলা দারিদ্র বিমোচন অফিস মোটা অংকের টাকা ঋৃণ নিয়ে একটি বয়লার খামার করে ব্যবসা করেন। কিন্তু গত কয়েক দিন যাবত এই খামারে রাখা ২০/২৫ দিনের দুই হাজার বয়লার মুরগির বাচ্চা দিনে ও রাতে মারা যায়।

খামার মালিক আসলাম হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আমি বিভিন্ন এনজিও থেকে মোটা অংকের টাকা ঋৃণ নিয়ে অনেক দিন ধরে বয়লার মুরগির বাচ্চা কিনে ব্যবসা করে আসছে। কিন্তু আমার খামারে হঠাৎ করে ২/৩ দিনে মধ্যে বাচ্চা গুলো মারা যায়। এই বাচ্চা গুলো মারা যাওয়া আমার ৫ থেকে ৬ লাখ টাকা ক্ষতি হয়েছে। এখন আমার সব শেষ হয়ে গেছে। এখন আমার পক্ষে এই ঋৃণ পরিশোধ করা কোনো মতেও সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, আমি মুরগির খাবারের জন্য একটি দোকান থেকে খাদ্য নিয়ে আসতাম সে আমাকে এখন প্রতি নিয়তই টাকার জন্য চাপ দিচ্ছে। কিন্তু এই অবস্থায় আমার পক্ষে কাউকে টাকা দেওয়া সম্ভব নয়। আমার উপর তাদের মানবিক দৃষ্টি দিলে আমি পর্যাক্রমে এই টাকা পরিশোধ করিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর