মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় বন্যায় ঝুঁকিপূর্ণ বিদ্যুত লাইন ; দু’ঘন্টা সরবরাহ বন্ধ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

মোঃ মানিক হোসেন স্টাফ রিপোর্টার:

পাবনা পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় ভাঙ্গুড়া উপজেলার তিনটি ইউনিয়নে বন্যার কারণে বিদ্যুত লাইনগুলো অত্যন্ত ঝুঁকিপ‚র্ণ হয়ে পড়েছে। ইউনিয়নগুলো হলো খানমরিচ,দিলপাশার ও অষ্টমণিষা। এ কারণে এখানে প্রতিদিন দু’ঘন্টা বিদ্যুত সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পল্লি বিদ্যুতের ভাঙ্গুড়া আঞ্চলিক অফিসের সহকারী মহা-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন বলেন,ওই ঐলাকায় দুই পোলের মাঝে ঝুঁকে পড়া লাইনের তার এবং পানির দ‚রত্ব ৩/৪ ফুটের বেশি হবে না। এ কারণে অবাধ নৌচলাচলের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণহানীর আশংকা দেখা দিয়েছে।

 

তাই পিলারের ধার দিয়ে নৌচলাচল করতে নৌযান মালিকদের সতর্ক নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে পিক আওয়ারে অধিক নৌকা চলাচল করায় সন্ধ্যা সাড়ে ৭টা হতে রাত সাড়ে ৯টা পর্যন্ত এখানে বিদ্যুত সরবারহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। এর আগে শুক্রবার সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাসফিকুল হাসান এলাকার মাননীয় সংসদ সদস্য আলহাজ মোঃ মকবুল হোসেনের সাথে তার বাস ভবনে স্বাস্থবিধি মেনে এ বিষয়ে মত বিনিময় করেন।

 

মতবিনিময়কালে ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ বাকি বিল্লাহ,উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান,সহকারী পুলিশ সুপার (চাটমোহর,সার্কেল) সজীব শাহরীন,থানার অফিসার ইন-চার্জ মুহম্মদ আনোয়ার হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু,দিলপাশার ইউপি চেয়ারম্যান অশোক কুমার ঘোষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর