মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় পশুর হাটে ভিড় ; দৃষ্টি কাড়ে লাল বাহাদুর

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

মোঃ মানিক হোসেন স্টাফ রিপোর্টার:

পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় শনিবার কোরবানির সর্বশেষ শরৎনগর পশুর হাট জমে ওঠে। হাটে ক্রেতা-বিক্রেতা উভয়েরই ভিড় ছিল। পশুর দাম তুলনামুলক কম হলেও কেনা-বেচা ভালো হয়েছে বলে জানা গেছে। তবে বড় গরুর তুলনায় ছোট গরু বেশি বিক্রি হয়েছে। হাটে ছাগলের চাহিদাও ভালো ছিল। এই হাটে ‘লাল বাহাদুর’ নামে ১৮মন ওজনের একটি গরু সবার দৃষ্টি কাড়ে। গরুর মালিক ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান গ্রামের মোঃ ঝন্টু আলী বলেন,লাল বাহাদুরের দাম উঠেছে দুই লক্ষ টাকা। বাজার ভালো হলে এর দাম হতো ৩ লক্ষ টাকা।

 

তারপরও বন্যার কারণে লাল বাহাদুরকে আর ঘরে রাখা সম্ভব হচ্ছেনা। তাই আড়াই লক্ষ টাকা দাম পেলে গরুটি বিক্রি করা হবে বলে তিনি জানান। এদিকে অন-লাইন হাট জনপ্রিয় হয়ে না ওঠায় শরৎনগর হাটে প্রচন্ড ভিড় জমে। এছাড়া অন-লাইনের বিক্রেতার প্রতি গ্রাহকদের আস্থাও তৈরি হয়নি।

 

তবে শনিবার কোরনানির শেষ হাট শরৎনগর প্রচন্ড ভিড় হবে জেনে পৌর কর্তৃপক্ষ পুর্ব থেকেই প্রবেশ পথগুলোর মুখে চৌকিদার বসিয়ে শৃংখলা বজায় রাখে। ফলে ক্রেতা-বিক্রেতারা অনেকটাই সুবিধার মধ্যে বেচা-কেনা করতে সক্ষম হয়। অবশ্য হাটে বৃষ্টির পানি জমে থাকায় পশু নিয়ে ক্রেতা-বিক্রেতারা কিছুটা ভোগান্তির শিকার হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর