বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

রামগড়ে চাঁদার টোকেন না থাকায় আবারো ইউফিডিফের হাতে চালক ও হেলপার অপহরণ

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

খাগড়াছড়ির রামগড়ে আবারো অপহরণের ঘটনা ঘটেছে।কাভার্ডভ্যান আটক করে গাড়ির চালক এবং হেলপারকে অপহরণ করেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের চুক্তিবিরোধী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউফিডিএফ। রোববার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে দাঁতারামপাড়ায় এই অপহরণের ঘটনা ঘটে।অপহৃত কাভার্ডভ্যান চালকের নাম মো. মিন্টু । তার বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায়।অপহৃত ঐ কাভার্ডভ্যানের হেলপারের নাম, ঠিকানা জানা যায় নি। পুলিশ ও রামগড় ৪৩ বিজিবি জানায়,গতকাল রবিবার গভীর রাতে খাগড়াছড়ির মানিকছড়িগামী সিপি ফিড মিল নামে একটি প্রতিষ্ঠানের পোল্ট্রি ফার্মের মুরগীর বাচ্চা বাহী কাভার্ড ভ্যান (চট্টমেট্রো ন-১১- ৭৬৯৯) থেকে চালক এবং হেলপারকে অপহরণ করে।রামগড়ের দাঁতারামপাড়া এলাকায় পৌঁছলে ইউপিডিএফের কালেক্টর ধীমান ত্রিপুরা এবং সজল ত্রিপুরার নেতৃত্বে ৭-৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে।চালক ও হেলপারের কাছে চাঁদার টোকেন দেখতে চায়।টোকেন না থাকায় চালক ও হেলপারকে সন্ত্রাসীরা অস্ত্রেরমুখে মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে গভীর জঙ্গলে নিয়ে যায়। অপহরণের খবর পেয়ে পুলিশ ও বিজিবির সমন্বয়ে একটি বিশেষ দল অপহরণকারীদের উদ্বারে অভিযান পরিচালনা করে। অভিযানকালে রামগড়ের বনবীথি এলাকা থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল জব্দ করা গেলেও অপহৃতদের উদ্ধার করা যায়নি। রামগড় থানার পরিদর্শক কাজী মোহাম্মদ জাকারিয়া জানান,পুলিশ এবং বিজিবির সমন্বয়ে অভিযান চালানো হয়েছে।এতে বনবিথী এলাকা থেকে ৩টি নাম্বারবিহীন মোটরবাইক আটক করা হয়।অপহৃতদের উদ্বারে পুলিশ সর্বচ্চো চেষ্টা অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত (১০সেপ্টেম্বর) রবিবার খাগড়াছড়ির রামগড়ে একই দিনে দুটি অপহরণ করেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের চুক্তিবিরোধী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ। এসময় দুই গাড়ির দুজন চালক এবং দুজন হেলপারকে অপহরণ করে পরে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয় বলে সূত্রে খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর