বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় ৩ জুয়াড়ি আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পার-ভাঙ্গুড়া কবরস্থানের মেইন গেটের পশ্চিম পাশে ফাকা জায়গায় জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, টলটলিপাড়া গ্রামের মৃত আজিজ মাস্টারের ছেলে রানা আহমেদ (৪৫), টলটলিপাড়া গ্রামের রইজ উদ্দীনের ছেলে মোঃ নয়ন আলী (৩৫), টলটলিপাড়া গ্রামের আফছার আলরি ছেলে মাহফুজুল ইসলাম (৩৫)।

জানা যায়, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলামের দিক নির্দেশনায় ভাঙ্গুড়া থানার এসআই (নিঃ) মোঃ আনোয়র হোসেন, সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পার-ভাঙ্গুড়া কবরস্থানের মেইন গেটের পশ্চিম পাশে ফাকা জায়গায় জুয়া খেলা অবস্থায় রবিবার রাত ১ টার দিকে অভিযান চালিয়ে ৩ জন জুয়াড়িকে আটক করে থানা নিয়ে আসে। এসময় আরো ৪ জন আসামী দৌড়ে পালিয়ে যায়। এসময় সেখানে জুয়াড়িদের খেলায় ব্যবহৃত ১০৪ টি তাস, নগদ ৫,৫০০ টাকা ও ২ টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম প্রতিদিনের সংবাদকে বলেন, আটককৃত আসামীকে বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে। জুয়ড়িদের বিরুদ্ধে এধরণের চলমান অভিযান আগামীতে অব্যহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর