মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় ৬০জন গ্রাম পুলিশের মাঝে উৎসাহ ভাতা প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাস চলাকালিন সময়ে পাবনার ভাঙ্গুড়ায় ৬০ জন গ্রাম পুলিশের মাঝে উৎসাহ ভাতা প্রদান করেছে ইকো স্যোসাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)। দুপুরে উপজেলা পরিষদের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার ৬০ জন গ্রাম পুলিশের মাঝে উৎসাহ ভাতা প্রদান করেন ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান।

 

ইউরোপিয়ান ইউনিয়ন,ইউএনডিপি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ইএসডিও,এভিসিবি প্রকল্পের আওতায় এ ভাতা প্রদান করা হয়। ভাতা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম,জেলা সমন্বয়কারী কর্মকর্তা মোঃ জুলফিকার ইসলাম ও ভাঙ্গুড়া উপজেলা সমন্বয়কারী কর্মকর্তা মোঃ বিপ্লব হোসেনসহ সংশিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব।

 

সমন্বয়কারী কর্মকর্তা মোঃ বিপ্লব হোসেন বলেন, প্রত্যেক গ্রাম পুলিশকে ৬শ টাকা করে মোট ৩৬ হাজার টাকা উৎসাহ ভাতা প্রদান করা হয়। মহামারি করোনা দুর্যোগ কালীন সময়ে গ্রাম পুলিশদের মাঝে উৎসাহ ভাতা প্রদান করার জন্য সংশিষ্ট উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইএসডিও কে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর