বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ঝালকাঠিতে পিস্তল গুলি ও ফেনসিডিলসহ নারী আটক

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

ঝালকাঠি জেলার  রাজাপুর উপজেলায় ১৫ বোতল ফেনসিডিল, একটি পিস্তল ও ১০ রাউন্ড তাজা গুলিসহ রোজিনা বেগম (২৮) এক নারীকে আটক করেছে বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
বৃহস্পতিবার ৭ ই সেপ্টেম্বর সকালে ওই নারী  ও তার স্বামী আলামিনের (৩০) নামে মাদক ও অস্ত্র আইনে পৃথক ২ টি মামলা (নং ২ ও ৩) করা হয়েছে।
বুধবার ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার উপজেলার কানুদাশকাঠি গ্রামের ওই নারীর বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক ও মাদক-অস্ত্র উদ্ধার করা হয়।
 বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইশতিয়াক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র-গুলি উদ্ধারসহ রোজিনাকে আটক করা হয়। এ সময় রোজীনার স্বামী আলামিন পালিয়ে যায়।
 রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, ওই নারীকে প্রধান আসামী করে মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে। এ মামলায় তার স্বামী আলামিনকেও আসামী করা হয়েছে। এ নারীর নামে আগের কোন মামলা না থাকলেও তার স্বামী আলামিনের নামে তিনটি মাদক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর