মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়াতে বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত ; বাড়ছে ডিঙ্গি নৌকার কদর

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

সারা দেশে এখন চলছে বর্ষার ভরা মৌসুম। খাল,বিল,নদী-নালা পানিতে ভরপুর। অনেক স্থানে মেঠো পথও পানির নিচে। বর্ষা মৌসুমে চলাচলের একমাত্র বাহন ডিঙ্গি নৌকা। সেই চাহিদা মেটাতে ডিঙ্গি নৌকা তৈরী আর বিক্রি করতে ব্যস্ত পাবনার ভাঙ্গুড়ার কাঠ মিস্ত্রিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে পাশ্ববর্তী উপজেলার চাটমোহর,মির্জাপুরহাট, কাছিকাটা,চাচকৈড়,বেড়াসহ বিভিন্ন স্থানের নৌকা ব্যবসায়ীরা পাইকারী দামে কিনে নিয়ে যাচ্ছে এ সব নৌকা। ভাঙ্গুড়া উপজেলায় প্রায় ১৫ থেকে ২০ টি কারখানায় চলছে নৌকা তৈরীর কাজ।সকাল হতে সন্ধ্যা পর্যন্ত যেন কারিগরদের দম ফেলার সময় নেই।

চাটমোহরের চিনাভাতকুর গ্রামের আজিজ আলীসহ অনেকেই এসেছেন ভাঙ্গুড়ার অষ্টমনিষা বাজারে নৌকা কিনতে। তারা বলেন,বর্ষায় এলাকা ডুবে যাওয়ায় মাছ ধরার জন্য এ সব ডিঙ্গি নৌকা নিচ্ছি। নৌকা কিনতে আসা একাধিক ব্যক্তি জানান,বর্ষাকালে হাতে তেমন কাজ থাকে না,বর্তমানে চলনবিলে শুধু পানি আর পানি। তাই ডিঙ্গি নৌকা কিনে মাছ ধরে বাড়তি আয় করতেই ভাঙ্গড়ায় ডিঙ্গি নৌকা কিনতে আসছি।অষ্টমনিষার নৌকার মিস্ত্রি নূর-ইসলাম জানান,কাঠের উপর ভিত্তি করে ১৫ শ হতে ৩-৪ হাজার টাকা পর্যন্ত ডিঙ্গি নৌকা বিক্রি হচ্ছে।

অন্যান্য বছরের তুলনায় এবার নৌকার দাম বৃদ্ধি প্রসঙ্গে ব্যবসায়ী ও বিক্রেতারা জানান, কাঠ মিস্ত্রিদের মজুরী আর কাঠের দাম বেড়ে যাওয়ায় এবারে নৌকার দাম একটু বেড়েছে। কাঠ ব্যবসায়ী ও আড়ৎদাররা বলেন,কয়েক বছর ধরে নৌকার ব্যবসা ভালো না হলেও এবারের বর্ষায় বিক্রি ভালো হচ্ছে। পানি বাড়ার সাথে সাথে নৌকার কদরও বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর