বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সাতক্ষীরায় এক ব্যক্তিকে মোবাইলে ডেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

সাতক্ষীরায় শেখ আব্দুস সালাম(৫০) নামে এক ব্যক্তিকে ফোন দিয়ে ডেকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট)  দিনগত রাত ৯টার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা শেখপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম একই এলাকার মৃত শেখ আবুল কাশেমের ছেলে। সে স্বর্ন ও মাদক চোরাচালানের সাথে জড়িত ছিল বলে জানা গেছে।
নিহতের স্বজন মোঃ মহসীন হোসেন জানান, গতকাল এশার নামাজের পর কে বা কারা সালামকে ফোন দিয়ে ডেকে নেয়। এর কিছুক্ষন পর তারা থানাঘাটা এলাকায় একটি আম বাগানে সালামকে বেধড়ক মারপিট করে ও কুপিয়ে রেখে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সালাম পাশ্ববর্তী একটি বাড়িতে সাহায্য চাইলে তারা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে নিয়ে যাওয়ার পথে রাত ১১টার দিকে মারা যায় সে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহটি  সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর